POTHIKTV
PCreate story
July 21, 2025

সাগরে চলছে গ্রিসের নতুন যুদ্ধজাহাজ ‘কিমন’-এর পরীক্ষা

সাগরে চলছে গ্রিসের নতুন যুদ্ধজাহাজ ‘কিমন’-এর পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের নতুন যুদ্ধজাহাজ ‘কিমন’ বর্তমানে ফ্রান্সের উপকূলে সমুদ্র পরীক্ষায় রয়েছে। এটি গ্রিসের প্রথম FDI HN মাল্টি-মিশন ফ্রিগেট, যা প্রযুক্তির দিক থেকে অত্যাধুনিক ও ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থায় সুরক্ষিত। এই জাহাজটি যুদ্ধের পাশাপাশি নজরদারি, সুরক্ষা ও সমুদ্র প্রতিরক্ষা কাজেও ব্যবহৃত হবে।

জাহাজটি ১২২ মিটার লম্বা এবং ওজন ৪,৫০০ টন। ফ্রান্সের ব্রিটানি উপকূলে জুলাই মাসে এর দ্বিতীয় দফার পরীক্ষা শুরু হয়, যা চলবে তিন সপ্তাহ। এর আগে জুনে একদিনের প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়।

এই পরীক্ষায় রাডার, কমিউনিকেশন, নেভিগেশন, যুদ্ধ সরঞ্জামসহ সবকিছু ভালোভাবে কাজ করছে কি না, তা যাচাই করা হচ্ছে। পরীক্ষায় গ্রিক নৌবাহিনীর সদস্য, ফরাসি প্রযুক্তিবিদ এবং জাহাজ নির্মাতা কোম্পানির লোকজন অংশ নিচ্ছেন।

বর্তমানে জাহাজে ৪৮ জন কাজ করছেন, তবে সেপ্টেম্বর থেকে এটি ১২৮ জনের জন্য প্রস্তুত করা হবে। ডিসেম্বর মাসে জাহাজটি ফ্রান্সের ব্রেস্ট বন্দরে যাবে অস্ত্র সংযোজনের জন্য। এরপর ২০২৫ সালের শেষ দিকে এটি গ্রিসের নৌঘাঁটি সালামিস-এ পাঠানো হবে।

এই পরীক্ষার ফলাফল দেখে গ্রিসের আরও দুইটি যুদ্ধজাহাজ—‘নিয়ারকোস’‘ফোরমিয়ন’-এর উন্নয়ন কাজ সহজ হবে। এই নতুন ফ্রিগেটগুলো গ্রিক নৌবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করে তুলবে বলে আশা করা হচ্ছে

0
0 comments·0 shares