সিংড়ায় অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল প্রদান

1 min read 1 words 69 views

মোঃ ইব্রাহিম আলী প্রতিনিধি:নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ২০০টি ছাগল এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ২টি করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং ৫টি করে ফ্লোর ম্যাট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশফিকুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুণ্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, এই ধরনের সহায়তা ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলোর আত্মনির্ভরশীলতা বাড়াতে সহায়ক হবে।

Related Articles

নালিতাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে গরু-ছাগল ও হাস-মুরগি বিতরণ

1 min read 7 words 79 views নালিতাবাড়ী প্রতিনিধি : পারি ডেভলপমেন্ট ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত ও পারি নিরাপদ (এগ্রিকালচার ও লাইভলিহুড) প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে…

কর্মকর্তারা বিশ্বরোড়ে আছেন কিনা দেখতে ভিডিও কল দিলেন সড়ক উপদেষ্টা

1 min read 14 words 316 views কর্মকর্তারা সড়কে আছেন কিনা তা নিশ্চিত হতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ…

সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে ৯ কিলোমিটারজুড়ে ঋতুভিত্তিক রঙিন ফুলের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

1 min read 1 words 195 views ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো এক ব্যতিক্রমধর্মী ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উদ্যোগ—ঋতুভিত্তিক…

একনেকে ২২ প্রকল্প অনুমোদন, ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা

1 min read 2 words 202 views জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার…

ভোটের রাজনীতিতে বিজয়নগরকে ভাগ করবেন না

1 min read 5 words 149 views বাংলাদেশের গণতন্ত্রে জনগণের প্রতিনিধিত্বের মূল ভিত্তি হলো সংসদীয় আসন। নির্বাচন কমিশন জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে আসনভিত্তিক সীমানা পুনর্নির্ধারণ…

Responses