স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার: ঠাঁই হলো কাশিমপুর কারাগারে

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অধিযাচনের (অনুরোধ) ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে জিএমপিতে হস্তান্তর করা হয়।

জিএমপির একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টঙ্গী পূর্ব থানা থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটকাদেশ ছিল। ডিএমপি আটকের পর আমাদের কাছে দেয়, এরপর আমরা তাকে কাশিমপুর কারাগারে পাঠাই।

Related Articles

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের…

ত্রয়োদশ নির্বাচন ও গণভোটে দলমতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন ভোট নিশ্চিত করতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার : ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দল মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন নির্বাচন উপহার…

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব…

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ও…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

Responses