‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলে একক সরকার গঠন করবে বিএনপি’—ডয়চে ভেলেকে তারেক রহমান

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি নির্বাচন, নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচারসহ সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

ডয়চে
ভেলের মাল্টিমিডিয়া সাংবাদিক আরাফাতুল ইসলামকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ১৭ বছরের নির্বাসন
শেষে দেশে ফিরে মানুষের চোখে যে প্রত্যাশা দেখেছেন,
তা পূরণ করাই এখন তার সবচেয়ে বড় দায়িত্ব। তবে
দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই মায়ের মৃত্যু এবং একই সঙ্গে নির্বাচনী প্রস্তুতি—এই দুই বাস্তবতার
ভার সামলানোই ছিল তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সাক্ষাৎকারে
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন সুষ্ঠু হবে এবং জনগণের রায় পেলে বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে।

তিনি জানান, তাদের দলীয় ইশতেহারে তরুণ, নারী, প্রবীণ ও প্রতিবন্ধীসহ সমাজের
সব শ্রেণির মানুষের জন্য পরিকল্পনা রাখা হয়েছে, কারণ দেশ গড়তে হলে সবাইকে নিয়েই এগোতে হবে।

নারীর
ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি সরকারের সময় মেয়েদের জন্য প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল। ক্ষমতায় এলে এই সুযোগ আরও
বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রান্তিক পরিবারের গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।

প্রতিবেশী
দেশ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে যেকোনো দেশের সঙ্গেই দূরত্ব তৈরি হতে পারে। তার ভাষায়, দেশের মানুষের স্বার্থই হবে সবার আগে অগ্রাধিকার।

গত দেড় দশকে
গুম ও হত্যাকাণ্ডের প্রসঙ্গে
তিনি বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠাই হবে তাদের সরকারের প্রধান অঙ্গীকার। ডয়চে ভেলেকে দেওয়া এই সাক্ষাৎকারে নির্বাচন,
কূটনৈতিক সম্পর্ক এবং দলীয় প্রতিশ্রুতি—সব মিলিয়ে ভবিষ্যৎ
রাজনৈতিক রূপরেখার স্পষ্ট ইঙ্গিত দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আরো সংবাদ

রিমান্ড শুনানিতে ফাঁস ভয়াবহ লোমহর্ষক নির্যাতনের কাহিনি, কাঁপল আদালত

Related Articles

অন্ধকার ও আলোকরেখা: নারীর অবস্থান নিয়ে বাংলাদেশের এক কঠিন বছর

২০২৫ সালটি বাংলাদেশের ইতিহাসে নারীর অবস্থান নিয়ে এক গভীর দ্বন্দ্বের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আলোচিত হয় নারীর কমিশনের সুপারিশ, হেনস্তা করা হয় কমিশনের সদস্যদের…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

ক্ষমতার পালাবদলে নতুন অধ্যায়: তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি, সামনে কঠিন চ্যালেঞ্জ

মাত্র দুই বছর আগেও অনেকের কল্পনায় ছিল না যে শেখ হাসিনার টানা ১৫ বছরের ক্ষমতার ভিত্তি এত দ্রুত ভেঙে পড়বে, কিংবা দীর্ঘদিন কার্যত কোণঠাসা থাকা…

Responses