বিজয়নগর চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের উপর অতর্কিত হামলার অভিযোগ জানা যায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকায় চেয়ারম্যান পাটি আনোয়ার হোসেনের উপর একদল সন্ত্রাসীরা হামলা করে বলে অভিযোগ করেছেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন জানান আমি এলাকার নানান উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করি এবং মাদকের বিরুদ্ধে সব সময় আমার প্রতিবাদ অব্যাহত থাকে। এই সূত্র ধরে […]
বিজয়নগর চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের উপর অতর্কিত হামলার অভিযোগ জানা যায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকায় চেয়ারম্যান পাটি আনোয়ার হোসেনের উপর একদল সন্ত্রাসীরা হামলা করে বলে অভিযোগ করেছেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন জানান আমি এলাকার নানান উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করি এবং মাদকের বিরুদ্ধে সব সময় আমার প্রতিবাদ অব্যাহত থাকে। এই সূত্র ধরে এলাকার কিছু সন্ত্রাসী গুন্ডাবাহিনী সরল নামক মাদক ব্যবসায়ী ও তার পালিত সন্ত্রাসীরা আমার উপর এ হামলা করে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন আরো জানান নির্বাচনের আমার সমর্থক বেশি হওয়ায় এবং মাদক ব্যবসায়ী সরলের বিরুদ্ধে কথা বলাই আমার উপর এই হামলা হয়েছে।
