কর্মবিরতি থেকে অবরোধ: ব্রাহ্মণবাড়িয়ায় বাস চলাচল বন্ধ

1 min read 2 words 51 views
ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে যানবাহন জব্দ ও লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়ায় কর্মবিরতিতে রয়েছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকরা।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল থেকে কর্মসূচি রূপ নেয় অবরোধে, ফলে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
এদিন সকালে নবীনগর-রাধিকা সড়কে চলাচলরত একটি বাসে হামলা ও চাকার হাওয়া ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে আন্দোলনরত সিএনজি চালকদের বিরুদ্ধে। হামলার শিকার দিগন্ত পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণা করে পরিবহন কর্তৃপক্ষ। দুপুর ১২টার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কোনো বাস ছেড়ে যায়নি, ফলে ঢাকা ও আশপাশের  বিপাকে পড়েন গন্তব্যগামী যাত্রীরা।
দিগন্ত পরিবহনের সুপারভাইজার মিজান বলেন, “যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আপাতত বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।”
ঢাকাগামী যাত্রী মহিবুর বলেন, “দুই ঘণ্টা ধরে বাসস্ট্যান্ডে বসে আছি। একটি বাসও ছাড়েনি। অফিসে পৌঁছাতে পারব কি না, তা নিয়েই শঙ্কা।”
বাসের পরিচালক বাবুল মিয়া বলেন, “ঘটনার পর আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। নির্দেশনা পেলেই আবার বাস চালু করব।”
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “যান চলাচলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
  • হঠাৎ এ কর্মসূচিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে চাকরিজীবী ও শিক্ষার্থীরা। তাঁরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

ট্রাফিক পুলিশের হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনে সিএনজি শ্রমিকরা

1 min read 4 words 102 views ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে লাগাতার হয়রানি ও দুর্নীতির অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক…

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট, দুর্ভোগে সাধারণ মানুষ

1 min read 7 words 122 views ট্রাফিক পুলিশের হয়রানি, ঘুষ দাবি, বৈধ কাগজ থাকা সত্ত্বেও গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি…

আশুগঞ্জের তালশহর সিএনজি চালকদের অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা।

1 min read 13 words 202 views মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধিঃ ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জের তালশহর নতুন বাজার রেল- গেইট এলাকা সংলগ্ন সিএনজি স্টান্ডে (২৭ জুলাই)…

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি: ভোগান্তিতে রোগীরা

1 min read 6 words 446 views মশিউর রহমান চন্দন: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 515 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

Responses