গোর্কণ ঘাট, আমিনপুর ও ছয়বাড়িয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নূরে আলম সিদ্দিকীর লিফলেট বিতরণ ও গণসংযোগ

1 min read 2 words 39 views

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপক গণসংযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী।

৪ অক্টোবর বিকেলে তিনি সদর উপজেলার গোর্কণ ঘাট বাজার, আমিনপুর বাজার ও ছয়বাড়িয়া এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন।

গণসংযোগে নূরে আলম সিদ্দিকীর সাথে ছিলেন সদর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক প্রফেসর মোঃ মোশাররফ হোসেন ভুইয়া, জেলা বিপ্লবী দলের আহবায়ক এডভোকেট মাসুদুর রহমান, সিদ্দিক মিয়া, হাসান টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াকিউর রহমান, জেলা বিপ্লবী দলের সদস্য সচিব শরীফুল ইসলাম মাসুদ, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম , জেলা নবজাগরণ দলের সাংগঠনিক সম্পাদক বাবুল খান, দপ্তর সম্পাদক রাজীব, তারিকুর রহমান শিপন, শাহ আলমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগকালে আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী বলেন, “আমি আমার নিজ এলাকা থেকেই গণসংযোগ শুরু করেছি। বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি নির্বাচন করে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করবো।”

এ সময় এলাকার শতাধিক স্থানীয় জনগণ গণসংযোগে অংশগ্রহণ করেন এবং তার কর্মকাণ্ডে সমর্থন জানান।

 

Related Articles

মাঠে আছি, মাঠেই থাকবো—জনগণের রায়ে বিজয়ী হবো” — বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরে আলম ছিদ্দিকী

1 min read 8 words 87 views বিগত ১৭ বছরের আন্দোলন, হামলা-মামলার মধ্যেও বিএনপির প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে নূরে আলম ছিদ্দিকী বলেন,…

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে  গণসংযোগ।

1 min read 1 words 60 views মোঃ কাউছার পাটোওয়ারী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি মনোনয়ন প্রত্তাশি নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ) আসনের এমপি…

নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

1 min read 2 words 650 views ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে বিএনপি…

ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, নাম নেই রুমিন ফারহানার

1 min read 16 words 449 views ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবেন বলে মনে…

জুলাই-আগস্টের শহিদের মাগফিরাত ও আহতদের সুস্থতায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

1 min read 7 words 208 views ইয়াছিন চৌধুরী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা…

Responses