কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেয়া হয়েছে

1 min read 1 words 15 views

দেশে এক সপ্তাহে এক কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

রোববার (১৯ অক্টোবর) সকালে মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্য বিভাগের ডিজি অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, সারাদেশে এখন পর্যন্ত ২৭৫ জনের শরীরে টিকা পরবর্তী সাধারণ জ্বর ও ব্যথার মতো মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাসব্যাপী চলা এ ক্যাম্পেইনে দেশে প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

এরপর মাদ্রাসার শিক্ষার্থীদেরকে টিকাদান উদ্বোধন করেন অধ্যাপক ডা. আবু জাফর। ১২ অক্টোবর থেকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়।
এ কর্মসূচিতে ৩০ অক্টোবর পর্যন্ত ১৪ কর্মদিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেয়া হবে। শনিবার ও বাকি দিনগুলোতে নিয়মিত টিকাদান কেন্দ্রে এবং ৩০ অক্টোবরের পর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেয়া হবে কমিউনিটি পর্যায়ে। 

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 455 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

একনেকে ২২ প্রকল্প অনুমোদন, ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা

1 min read 2 words 271 views জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার…

‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনা ও পরিবর্তনের শিক্ষা’—শিক্ষা ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

1 min read 4 words 453 views বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশোত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কী? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.6K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

Responses