প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক সন্ধ্যায়

1 min read 0 words 23 views

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন—জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

রাজনৈতিক অঙ্গনে চলমান পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সামগ্রিক রাষ্ট্রীয় বিষয়াবলি নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এসব বৈঠক দেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 3.7K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

1 min read 2 words 1.2K views দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে…

জুলাই জাতীয় সনদে সম্মতি নেবে গণভোট, সংসদ গঠনে ভোট ১২ ফেব্রুয়ারি

1 min read 5 words 483 views নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে…

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

1 min read 3 words 284 views কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়…

মাওলানা ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ঢাকার বাইরে কর্মসূচি শুরু করবেন তারেক রহমান

1 min read 0 words 157 views দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে প্রথমবারের মতো রাজধানী ঢাকার বাইরে কর্মসূচিতে অংশ…

Responses