লিটন হোসাইন জিহাদ: বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের যে ঢেউ আজ স্পষ্ট, তা আর কেবল সাময়িক উত্তালতা নয়; এটি গভীর সামাজিক রূপান্তরের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন ধরে এই দেশের রাজনীতি দুই-তিনটি বড় দলের ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বে আটকে থেকেছে। ব্যক্তিকেন্দ্রিকতা, পরিবারতন্ত্র, ক্ষমতার উত্তরাধিকার, দুর্নীতি ও জবাবদিহির ঘাটতি সাধারণ নাগরিকের আস্থাকে বারবার ক্ষতিগ্রস্ত করেছে। মানুষের ভোটের অধিকার ও নীতিনির্ধারণের প্রক্রিয়া যখন কেবল রাজনৈতিক নাটকীয়তার অংশ হয়ে ওঠে, তখন ক্ষোভ ও হতাশা ধীরে ধীরে মূর্ত রূপ নেয়। এই ক্ষোভই এখন পরিবর্তনের অনিবার্য ঢেউয়ে রূপান্তরিত হয়েছে, যা প্রথাগত রাজনীতিকে চ্যালেঞ্জ করছে। এই রূপান্তরের পেছনে যে শক্তি সবচেয়ে বেশি দৃশ্যমান,…
৭ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের অনলাইন মিডিয়া এসোসিয়েশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো জুলাই অভ্যুথানের অন্যতম সংগঠক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ -এর ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আপ বাংলাদেশ একটি অরাজনৈতিক জনগণের প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য হলো দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন এবং গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী করা। তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা ও গ্রাম পর্যায়ে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।…
লিটন হোসাইন জিহাদ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় হাজারো মানুষ। অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে এবং দুই পাশে ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। প্রতিবাদকারীরা জানান, তারা কোনোভাবেই নিজেদের এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে বিচ্ছিন্ন হতে দেবেন না এবং অবিলম্বে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পরিষদ। নবগঠিত কমিটিতে আবু সাইদ মুহাম্মদ মেরাজকে আহ্বায়ক এবং মাহমুদুল ইসলাম আবিদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম মোবাশ্বের, নাজিমুল ইসলাম, শরীফুল ইসলাম ও বোরহান উদ্দীন। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, মো. তাসনীম ভূঁইয়া, হাদিউল আলম সাফিউ, মুহাম্মদ সানাউল্লাহ, মো. বকুল মিয়া ও সাজিদুর রহমান প্রমুখ। আহ্বায়ক আবু সাইদ মুহাম্মদ মেরাজ বলেন, “জুলাই স্পিরিটকে ধারণ ও বাস্তবায়ন করতেই ইউনাইটেড পিপলস বাংলাদেশ গঠন করা হয়েছে। আমরা দেশ…
২৫ আগষ্ট সোমবার বিকাল ৩ ঘটিকায় জেলা শহরের টি এ রোড ইয়াদ কমপ্লেক্স এর ৪র্থ তালায় নিজ কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)-এর সাধারণ সভা প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার পাশাপাশি সাংবাদিকদের নানামুখী সমস্যা, পেশাগত অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুম) এর সভাপতি লিটন হোসাইন জিহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু,সংগঠনের সহ সভাপতি আবেদুর আর শাহিন। সংগঠনের সাধারন সম্পাদক খ ম হারুন অর রশিদ ঢালীর…
মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ. ম. কাউসার এমরানের দিন কাটছে আতঙ্কে। ফেসবুকে তিনটি পোষ্টে হত্যার হুমকী ছাড়াও তার পরিবার নিয়ে লেখা হয় আপত্তিকর কথাবার্তা। জানান,এরপর থেকে নিরাপত্তাহীন রয়েছেন। ঘর থেকে বের হননা,এমনকি মসজিদে যেতেও সাহস পাননা। আরেকজন সাংবাদিক আল মামুন জানান, নিউজ করলেই মামলার ভয় দেখানো হচ্ছে, ট্যাগ লাগানো হয়। আমি কখনোই ছাত্রলীগ করিনি,কিন্তু আমাকে ছাত্রলীগ সভাপতি বানিয়ে প্রচার করা হচ্ছে। আরো নানা ভাবে সাংবাদিক নির্যাতনের চিত্র উঠে এসেছে ওই…
বাংলাদেশের গণতন্ত্রে জনগণের প্রতিনিধিত্বের মূল ভিত্তি হলো সংসদীয় আসন। নির্বাচন কমিশন জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে আসনভিত্তিক সীমানা পুনর্নির্ধারণ করে থাকে। কিন্তু এই প্রক্রিয়া তখনই সার্থক হয়, যখন জনগণের স্বার্থ, সামাজিক বাস্তবতা এবং প্রশাসনিক সুবিধা অক্ষুণ্ন থাকে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব স্থানীয়ভাবে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। বিজয়নগরের মানুষ স্পষ্টভাবে জানিয়েছে, তারা বিভক্ত হতে চায় না। তাদের এই দাবির পক্ষে কয়েকটি শক্তিশালী যুক্তি নিম্নরূপ— ১. উপজেলা অখণ্ডতার প্রশ্ন বিজয়নগর একটি পূর্ণাঙ্গ উপজেলা। প্রশাসনিকভাবে এটি ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আলাদা হয়ে ২০১০ সালে আত্মপ্রকাশ…
ইয়াছিন চৌধুরী নিবিড়, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আড়াইটার দিকে নাসিরনগর থানার এসআই প্রীয়তোষ চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ হরিপুর ইউনিয়নের সরকারপাড়ায় অভিযান চালান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর সরকারপাড়ার নাসির মিয়ার বাড়ির উঠানে জুয়া খেলার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই সাতজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নাসির মিয়া (৪৫),…