প্রতিষ্ঠার এক বছরে-স্বপ্নধরা’র অনুকরণীয় দৃষ্টান্ত

প্রতিষ্ঠার এক বছরে-- স্বপ্নধরা'র অনুকরণীয় দৃষ্টান্ত
1 min read 4 words 19 views

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ‘স্বপ্নধরা ব্লাড ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার এক বছরের মধ্যে ২ হাজার ৬০০ জন রোগীকে বিনামূল্যে রক্তদান করে অনুকরণীয় এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
ইতিমধ্যে সারাদেশে সংগঠনটির ৫ হাজার ১০০ জন ব্লাড ডোনার স্বেচ্ছায় এই রক্তদান কর্মসূচিতে অংশ নিচ্ছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলীয়াবাদে স্বপ্নধরা ব্লাড ফাউন্ডেশন’ এর প্রধান কার্যালয় উদ্বোধনকালে আয়োজকেরা সাংবাদিকদের এসব তথ্য জানান।
এ উপলক্ষে স্বপ্নধরা’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি স্বচ্ছ সাহা।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, নবীনগর থানার সাব ইন্সপেক্টর বখতিয়ার আলম,
খন্দকার আইটির কর্ণধার খন্দকার মো. আলমগীর হোসেন, স্বপধারা ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইফরান আহমেদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শুদ্ধ প্রমুখ।
স্থানীয় হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বপ্নধরা ব্লাড ফাউন্ডেশনের বিগত দিনের কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।
নরসিংদী ও নবীনগরে থাকা সংগঠনটির দুটো শাখায় ১১০ জন সদস্য সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক ইফরান আহমেদ রাব্বি।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.6K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.4K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 280 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

1 min read 2 words 624 views ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে বিএনপি…

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ২৬০ জন অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

1 min read 5 words 163 views পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান–এর উদ্যোগে ২৬০ জন অসহায় মানুষের…

Responses