ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)-এর সাধারণ সভা অনুষ্ঠিত

1 min read 6 words 163 views

২৫ আগষ্ট সোমবার বিকাল ৩ ঘটিকায় জেলা শহরের টি এ রোড ইয়াদ কমপ্লেক্স এর ৪র্থ তালায় নিজ কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)-এর সাধারণ সভা প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার পাশাপাশি সাংবাদিকদের নানামুখী সমস্যা, পেশাগত অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুম) এর সভাপতি লিটন হোসাইন জিহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা দৈনিক কালের কন্ঠের  আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু,সংগঠনের সহ সভাপতি আবেদুর আর শাহিন।

সংগঠনের সাধারন সম্পাদক খ ম হারুন অর রশিদ ঢালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন মাহদী, সহ সাংগঠনিক সম্পাদক বাইজিদ আহমেদ, মো: জাকারিয়া, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম,প্রচার সম্পাদক জাকির হোসাইন জিকু,মোশারফ হোসেন, মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, অনলাইন মিডিয়া এখন সংবাদ জগতের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দ্রুততম সময়ে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে যাচ্ছে। তাই সাংবাদিকদের উচিত দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি করা তারা বলেন প্রেসক্লাব আমাদের মুলধারা সাংবাদিকতার প্রতিকৃত,তাদের সহযোগিতা সচ্ছ সাংবাদিকতার পথেই আমরা হাটবো।

অনলাইন সাংবাদিকতার মান উন্নয়ন ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রশিক্ষণ, কর্মশালা এবং বিভিন্ন কার্যক্রম আয়োজনের উপরও জোর দেন তারা।

সভায় আরও উল্লেখ করা হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, তার অন্যতম হাতিয়ার অনলাইন গণমাধ্যম। তবে অনলাইন সাংবাদিকরা অনেক সময় নানা বাধা-বিপত্তি ও ঝুঁকির সম্মুখীন হন। এসব সমস্যা সমাধানে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন ( বুমা ) সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ঐক্য অটুট রাখা, গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষা, সমাজের অনিয়ম-অবিচার তুলে ধরা এবং ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ভাবমূর্তি উজ্জ্বল করার অঙ্গীকার ব্যক্ত করে।

সভায় শিগগীরই নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন তথা বুমার কার্যকরী কমিটির ‘পরিচিতি সভা’ জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করার সর্বসম্সত সিদ্ধান্ত নেয়া হয়।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.8K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

বিইউপিসির নেতৃত্বে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই

1 min read 3 words 220 views দেলোয়ার হোসাইন মাহদী: সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা এবং ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব (বিইউপিসি) আনুষ্ঠানিক…

নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

1 min read 2 words 691 views ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে বিএনপি…

সরাইলে তরী বাংলাদেশের সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

1 min read 4 words 189 views ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে এক সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬)…

Responses