POTHIKTV

টিকটকে কমেন্ট নিয়ে বিরোধ, সালিশের পরই দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের হাতাহাতির জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে বিরোধের মীমাংসা হলেও পুলিশ চলে যাওয়ার পরপরই আবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সকালে আশুগঞ্জ বাজারের জারু মিয়ার গদিতে স্থানীয় নেতাদের উপস্থিতিতে […]

টিকটকে কমেন্ট নিয়ে বিরোধ, সালিশের পরই দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের হাতাহাতির জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে বিরোধের মীমাংসা হলেও পুলিশ চলে যাওয়ার পরপরই আবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে আশুগঞ্জ বাজারের জারু মিয়ার গদিতে স্থানীয় নেতাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিরোধ মীমাংসায় শনিবার সকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের বিরোধের মীমাংসা হয়। তবে সালিশ শেষে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরপরই দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, আগের দিনের সংঘর্ষের ঘটনা মীমাংসার জন্য শনিবার সকালে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিরোধের সমাধান হলেও পুলিশ চলে যাওয়ার পর আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Community →