সরাইলে ধামাউড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ খেলা অনুষ্ঠিত, পাকশিমূল একাদশের জয়
সরাইলে ধামাউড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ খেলা অনুষ্ঠিত, পাকশিমূল একাদশের জয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ধামাউড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সিজন–১-এর কোয়ার্টার ফাইনালের শেষ দিনের খেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুবাজাইল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করেছে পাকশিমূল একাদশ। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় দুবাজাইল একাদশ ও […]

সরাইলে ধামাউড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ খেলা অনুষ্ঠিত, পাকশিমূল একাদশের জয়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ধামাউড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সিজন–১-এর কোয়ার্টার ফাইনালের শেষ দিনের খেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুবাজাইল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করেছে পাকশিমূল একাদশ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় দুবাজাইল একাদশ ও পাকশিমূল একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত দুবাজাইল একাদশকে হারিয়ে বিজয়ী হয় পাকশিমূল একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মোঃ সিরাজ। তিনি অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (সৌদি আরব, রিয়াদ), অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জিয়া পরিষদ অরুয়াইল ইউনিয়ন শাখার সাবেক প্রচার সম্পাদক।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন গাজী তাজুল ইসলাম মেম্বার। কমিটির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি খাইরুল বাশার এবং সাধারণ সম্পাদক এনামুল হক এনাম।
খেলা পরিচালনা ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রমিজ উদ্দিন রাজ ও এনামুল হক এনাম।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ও উল্লাসে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
খেলা শেষে বিজয়ী পাকশিমূল একাদশকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি উভয় দলের খেলোয়াড়দের সুন্দর ও সুশৃঙ্খল খেলার জন্য শুভকামনা জানানো হয়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
