POTHIKTV
Dec 21, 2025 By Sanjida Sazzad

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত: ইইউ রাষ্ট্রদূত

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত তৈরি করেছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি তারা দেখতে চান না। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম […]

🛡️ 0% Trust Read Dispatch →
Dec 21, 2025 By Sanjida Sazzad

শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরের ছবি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: ডিএমপির সতর্কতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরীফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২১ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় ডিএমপি জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক […]

🛡️ 0% Trust Read Dispatch →
Dec 21, 2025 By Arisha

আশুগঞ্জে টোলপ্লাজায় অভিযান: ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কাভার্ড ভ্যান আটক, গ্রেফতার ২

আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩৪ (চৌত্রিশ) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম। অভিযানে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামিয়ে […]

🛡️ 3% Trust Read Dispatch →
Dec 21, 2025 By Arisha

কুয়াশায় পথ হারিয়ে বাংলাদেশে ঢুকে পড়া বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠক ডাকা

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস–এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া অংশ দিয়ে ভারতীয় গরু পাচারকারীকে ধাওয়া করছিল পশ্চিমবঙ্গের কোচবিহার–১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের একটি টহল দল। এ সময় ওই ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ (বডি নম্বর ২১৩৬০০১৭৮) শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৫০ […]

🛡️ 3% Trust Read Dispatch →
Dec 21, 2025 By Arisha

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে উগ্র আচরণ ও হুমকি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার-চেঁচামেচি করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ বলেন, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে […]

🛡️ 3% Trust Read Dispatch →
Dec 21, 2025 By Arisha

নির্বাচন সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাচন ভবনে সিইসির কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকের আগে একে একে নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানরা। প্রথমে […]

🛡️ 3% Trust Read Dispatch →
Dec 20, 2025 By Arisha

মিজানুর রহমান আজহারি: হাদির রক্ত বৃথা যায় না, বাঁচবেন মানুষের হৃদয়ে

জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি বলেছেন, দ্রোহের প্রতীক- শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এলেন। ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন। নিশ্চয়ই আসমানে আমার ভাইকে এর চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি […]

🛡️ 3% Trust Read Dispatch →
Dec 20, 2025 By Arisha

হাদি হত্যা ও মিডিয়ায় হামলার পেছনে ফেসবুক উসকানি: অভিযোগ সরকারের

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সহিংসতা উসকে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা এবং সংবাদমাধ্যমের ওপর হামলায় উসকানি দেওয়া আধেয়গুলোর (কনটেন্ট) বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি শুক্রবার (২০ ডিসেম্বর) মেটাকে এ চিঠি দেয়। সেই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়া পর্যন্ত বাংলাদেশ–সংক্রান্ত আধেয়গুলোর ওপর বিশেষ নজরদারি জারি […]

🛡️ 3% Trust Read Dispatch →
Dec 20, 2025 By Arisha

আমার ভাই শহীদ হয়েছে, বিচার না দেখে এই ঋণ ছাড়বো না—হাদির বড় ভাই ড. আবু বকর ছিদ্দিক

শরিফ ওসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক বলেছেন, আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে, তার শহীদি তামান্না ছিল। হয়তো আল্লাহ তার শহীদি মৃত্যু নসিব করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগে ভাই হত্যার বিচার চেয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭/৮দিন হয়ে গেলো, এখনও […]

🛡️ 3% Trust Read Dispatch →
Dec 20, 2025 By Arisha

সারা বাংলাদেশ আজ কাঁদছে’—শহীদ হাদির জানাজায় ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন

জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে এসে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সারা বাংলাদেশ আজ কাঁদছে। হাদি শাহাদাৎ বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ […]

🛡️ 3% Trust Read Dispatch →