দখল-দূষণে মৃতপ্রায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
মো মনির হোসেন: দীর্ঘদিন ধরে দখল ও দূষণে মৃতপ্রায় হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী টাউন খাল পুনরুদ্ধারের লক্ষ্যে খনন কাজ শুরু হয়েছে। শহরের জলাবদ্ধতা নিরসন এবং নৌযান চলাচলের সুবিধা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় শহরের থানাব্রিজ এলাকার অংশে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন […]
