আশুগঞ্জে পুলিশের চেকপোস্টে ধরা ৪ হাজার ইয়াবা, মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে উপজেলার সোনারামপুর এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নরসিংদী সদর উপজেলার যাইটেরপাড়া এলাকার মৃত শুকুর আলীর […]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে উপজেলার সোনারামপুর এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নরসিংদী সদর উপজেলার যাইটেরপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. ইয়াসিন প্রকাশ সোহাগ এবং বেলাবো উপজেলার বীরবাঘবেড় এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. জীবন মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সোনারামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পরে মোটরসাইকেলসহ দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
