POTHIKTV
post

 ১০ আন্তর্জাতিক ভাইরাল সংবাদ 

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ৪০টি বোমারু বিমান ধ্বংসইউক্রেনের ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন হামলায় রাশিয়ার ৪০টিরও বেশি বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে মস্কোর প্রায় ৭ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। এই হামলার পরদিন ইস্তানবুলে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। গাজায় ইসরায়েলি হামলায় ১৪ জন নিহতগাজা উপত্যকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় ১৪ জন ফিলিস্তিনি নিহত হন, […]

June 2, 2025
post

ট্রাক উল্টে উড়ে গেলো ২৫ কোটি মৌমাছি

যুক্তরাষ্ট্রের উত্তর–পশ্চিমাঞ্চলে মৌমাছি বহনকারী একটি ট্রাক উল্টে গেছে। এতে সেখান থেকে ২৫ কোটি মৌমাছি উড়ে গেছে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। ওয়াশিংটনের ওয়াটকম কাউন্টিতে–কানাডা সীমান্তের কাছে অবস্থিত এক গ্রামীণ এলাকায় শুক্রবার উল্টে যায় ট্রাকটি। দুর্ঘটনাস্থল ভ্যাঙ্কুভার শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণে। ওয়াটকম কাউন্টি শেরিফের দপ্তর এক বার্তায় জানিয়েছে, প্রায় ২৫০ […]

June 2, 2025
post

সৃষ্টি এবং প্রেম: এক আধ্যাত্মিক যাত্রা: লিটন হোসাইন জিহাদ

লিটন হোসাইন জিহাদ: সৃষ্টি যখন প্রথম আলো জ্বালিয়েছিল অন্ধকারের বুক চিরে, তখন কেউ ছিলনা ডাকার জন্য, কেউ ছিলনা সাড়া দেওয়ার। তখন শব্দ ছিল না, ছিল না ভাষা। সময় তখনো নিজেকে চিনতে শেখেনি। স্থান ছিলো না, গতি ছিলো না, কিছুই ছিলো না Ñশুধু ছিল এক নিঃশব্দ প্রেম, যা আত্মার গভীরতম স্তর থেকে প্রস্ফুটিত হয়েছিল। সেই প্রেম […]

June 2, 2025
post

সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজে জড়িত থাকায়: যুবদল নেতা মিজান বহিষ্কার

বিজয়নগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১নং বুধন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানকে বহিষ্কার করেছে জেলা যুবদল। ২ জুন ২০২৫, সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের নির্দেশক্রমে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়। […]

June 2, 2025
post

লিটন হোসাইন জিহাদের এক গুচ্ছ কবিতা যেন আগুন

ফ্রিজে আটকে যাওয়া মা রাত আড়াইটায় ফ্রিজ খুললে মা বসে থাকে তাতে, চোখে টিফিন বক্সের মতো শীতল সংযম, হাত দিয়ে পাঁউরুটির পাশে ঠেলে দেয় বাবার ডায়াবেটিসের ওষুধ। “মা, তুমি এখানে?” —আমি বলি। মা উত্তর দেয় না। তাঁর ঠোঁট বরফের মতো জমে গেছে বহু বছর আগে— যেদিন রান্না করতে করতে হঠাৎ বলেছিল, “আজ আমি চুপ থাকব, […]

June 1, 2025
post

চানখারপুলের ওষুধের দোকানে প্রেমিকার চোখের জল বিক্রি হয়”

চানখারপুলের ওষুধের দোকানে প্রেমিকার চোখের জল বিক্রি হয়”  লিটন হোসাইন জিহাদ ১ চানখারপুলের গলির মোড়ে, একটা ছোট ওষুধের দোকান, নাম— “স্বপ্নফার্মা” কিন্তু এখানে ঘুমের ওষুধের চেয়ে বেশি বিক্রি হয় অতীতের স্মৃতি, প্রেমিকার শেষ এসএমএস, আর না বলা কথার স্যালাইন। প্রেমিক দাঁড়িয়ে থাকে, হাতে একটা ভাঁজ করা প্রেসক্রিপশন— লেখা আছে ডাক্তারি ভাষায়: “Patient suffers from: Loss […]

June 1, 2025
post

শাড়ীর ভিতর এক স্বপ্নের নারী

শাড়ির ভেতর এক স্বপ্নের নারী” লিটন হোসাইন জিহাদ শাড়িতে তাকে অপারূপ লাগে— দুঃস্বপ্ন ভাঙার ঠিক আগ মুহূর্তে এক পরিত্যক্ত দেবদূতের ছায়া এসে আমার জানালায় কাঁপন তুলে বলে— “সে এসেছিলো… সেই নারী…” চুলে চাঁদের ঘ্রাণ, আর চোখে ঝরনার নীল, তার পায়ের চিহ্ন পড়ে না মাটিতে, সে হেঁটে চলে ঘুমের ভিতর, ফুলের গায়ে আলতো রেখা রেখে, ভালোবাসা […]

June 1, 2025
post

একটি গরীব লাশের জবান বন্দী

একটি গরিব লাশের জবানবন্দি লিটন হোসাইন জিহাদ আমার নাম কেউ রাখেনি, মাটি ডাকে “ওই গরিবটা” বলে— কোনো ভোটার তালিকায় ছিলাম না, তবু প্রতিটি নির্বাচনে মরে গেছি নির্ধারিতভাবে। আমি সে লাশ, যার মৃত্যুর আগে পোস্টমর্টেম হয়েছে। পেটের ভেতর রাষ্ট্রের পতাকা ছিল, আর খাদ্য তালিকায়—ধোঁয়া, ধোঁকা, দরকারি দুঃস্বপ্ন। আমার শেষ নিশ্বাসে ছিল পচা চালের গন্ধ, আর লোনের […]

May 31, 2025
post

মাছিয়াতা দরবার শরীফে আউলাদে রাসুল (সা.)-এর গৌরবময় ১০২তম পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার পুণ্যভূমি মাছিয়াতা দরবার শরীফে অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়েছে,  আউলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উজ্জ্বল নক্ষত্র, গ্যালাক্সি ছাইয়্যেদুল আউলিয়া হযরত মাওলানা শাহ্ ছৈয়দ ইয়াকুব আলী (রহমাতুল্লাহি আলাইহি)-এর ১০২তম পবিত্র ওরশ শরীফ। ২২ মে ২০২৫ খ্রিঃ বৃহস্পতিবার থেকে এই পবিত্র ওরশ শরীফ শুরু হয় এবং শুক্রবার ৯ই জ্যৈষ্ঠ পর্যন্ত আধ্যাত্মিকতা ও ভালোবাসায় […]

May 23, 2025
post

নিসর্গে তুমি : লিটন হোসাইন জিহাদ

রাত্রির অন্ধকার কাটিয়ে ভোরের আলো ধীরে ধীরে গ্রামটাকে জাগিয়ে তুলছিল। চারপাশে একরাশ কুয়াশা, যেন প্রকৃতি নিজের শরীর জড়িয়ে রেখেছে শুভ্র চাদরে। বটগাছের পাতায় শিশিরের ঝিকিমিকি, পাখিরা ডানা মেলছে নতুন দিনের গান গাওয়ার আশায়। এমন ভোরে শহরফেরা নির্ময় হাঁটছে ধানক্ষেতের আল ধরে। সে এসেছে এখানে তার দাদাবাড়িতে, বহু বছর পর। শহরের যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে, […]

May 23, 2025