মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাধীন কিন্ডারগার্টেন ভিত্তিক সংগঠন "বিজয়নগর কিন্ডারগার্টেন ফোরাম" এর নব-নির্বাচিত ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত সপ্তাহে দাউদপুর পাবলিক স্কুল প্রাঙ্গণে (স্থানে: আলাদাউদপুর, আমতলী বাজার, চান্দুরা, বিজয়নগর) আয়োজিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সাধারণ সভাটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন—নাজির মিয়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জনাব মো: জহুর আহম্মেদ।সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন—দাউদপুর পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম (শাহেদ)।সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন—গাছতলা মধুমিয়া মেমোরিয়াল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব…
সারা দেশে চলমান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত "জুলাই পদযাত্রা"-র অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য পদযাত্রা ও কেন্দ্রীয় সমাবেশ।বেলা ১২টায় শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া অন্যায়ের সাথে কখনো আপোষ করে না। এই জেলার মানুষ ফ্যাসিবাদবিরোধী ও মোদীবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানকার আলেম সমাজ সবসময় ইনসাফ ও ন্যায়ের পক্ষে সোচ্চার থেকেছে। ব্রাহ্মণবাড়িয়া কখনো মাথা নত করেনি—প্রয়োজনে জীবন দিয়েছে, কিন্তু আপোষ করেনি।”সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য…
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: কালজয়ী কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মন স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে অনুষ্ঠিত হলো প্রখ্যাত কবি মহিবুর রহিম স্মরণে শোকসভা ও আলোচনা অনুষ্ঠান। জেলার সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের অন্যতম স্মরণীয় এই আয়োজনে অংশ নেন দেশের খ্যাতিমান কবি, লেখক, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ। আলোচনায় অংশ নেন কবি আবদুল মান্নান সরকার, কবি জয়দুল হোসেন, কবি শাহ মুহাম্মদ সানাউল হক, প্রাবন্ধিক মানবর্দ্ধন পাল, একে এম শিবলী, কবি হুমায়ুন কবির ভূঁইয়া, কথাশিল্পী পরিমল ভৌমিক, অ্যাডভোকেট শহিদুল ইসলাম স্বপন, কবি আমির হোসেন, কবি শাদমান শাহিদ, কবি এম এ হানিফ, কবি মোসলেম উদ্দিন সাগর, কবি আবদুর…
রুয়ান্ডার গীতারামা কারাগার ইতিহাসের এক ভয়ঙ্কর ও অমানবিক দৃষ্টান্ত। এটি এমন একটি জায়গা, যেখানে মানুষকে সাজা দেওয়ার আড়ালে তাদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতো। একটি রাষ্ট্র যখন তার বিচার ও বন্দিশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়, তখন সেই সমাজ কেমন ভয়াল রূপ নিতে পারে, তার এক নির্মম উদাহরণ এই কারাগার। আফ্রিকার ছোট্ট দেশ রুয়ান্ডায় ১৯৯৪ সালে সংঘটিত হয়েছিল ভয়াবহ গণহত্যা, যেখানে প্রায় আট থেকে দশ লাখ মানুষ নিহত হয় মাত্র কয়েক মাসে। এই ভয়াল ঘটনার পর সরকার বিরোধীদের দমন করতে গিয়ে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে জেলখানায় পুরে দেয়,…
দূর দক্ষিণে, পৃথিবীর শেষ প্রান্তে ছড়িয়ে থাকা বিশাল সাদা বরফের সাম্রাজ্য—অ্যান্টার্কটিকা। চারদিকে তুষার, নিঃসঙ্গতা আর তীব্র শীতলতা। এই সাদা পৃথিবীর বুকে হঠাৎ যদি দেখা যায় এক ধারা লাল রঙের রক্ত ঝরছে, তখন সেটা নিশ্চয়ই কল্পনার মতো শোনায়। কিন্তু বাস্তবেই অ্যান্টার্কটিকার বুকেই আছে এমন এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য—যেটির নাম ব্লাড ফলস বা “রক্ত ঝর্ণা”। এই রহস্যময় ঝর্ণাটি অবস্থিত টেইলর গ্লেসিয়ার-এ, অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি অঞ্চলে। দূর থেকে দেখলে মনে হবে, বরফের শরীর চিরে যেন রক্ত গড়িয়ে পড়ছে। লাল রঙের সেই তরল ধারা যেন এক চুপচাপ আতঙ্ক, আবার এক প্রাকৃতিক বিস্ময়। লাল…
আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের নতুন যুদ্ধজাহাজ ‘কিমন’ বর্তমানে ফ্রান্সের উপকূলে সমুদ্র পরীক্ষায় রয়েছে। এটি গ্রিসের প্রথম FDI HN মাল্টি-মিশন ফ্রিগেট, যা প্রযুক্তির দিক থেকে অত্যাধুনিক ও ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থায় সুরক্ষিত। এই জাহাজটি যুদ্ধের পাশাপাশি নজরদারি, সুরক্ষা ও সমুদ্র প্রতিরক্ষা কাজেও ব্যবহৃত হবে। জাহাজটি ১২২ মিটার লম্বা এবং ওজন ৪,৫০০ টন। ফ্রান্সের ব্রিটানি উপকূলে জুলাই মাসে এর দ্বিতীয় দফার পরীক্ষা শুরু হয়, যা চলবে তিন সপ্তাহ। এর আগে জুনে একদিনের প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়। এই পরীক্ষায় রাডার, কমিউনিকেশন, নেভিগেশন, যুদ্ধ সরঞ্জামসহ সবকিছু ভালোভাবে কাজ করছে কি না, তা যাচাই করা হচ্ছে।…
ভারতে হিজড়ার বেশ ধারণ করে দীর্ঘ ২৮ বছর আত্মগোপনে থাকার পর এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আব্দুল কালাম। তিনি ভোপালে ‘নেহা কুমারী’ নামে পরিচিত ছিলেন। অনুপ্রবেশকারীদের সন্ধানে গত কয়েক দিন ধরে অভিযান চালাচ্ছে মধ্যপ্রদেশ পুলিশ। ওই অভিযানেই ভোপালের বুদ্ধওয়ড়া এলাকা থেকে ধরা পড়েন নেহা নামে এক ‘রূপান্তরিত নারী।’ জানা যায়, ভোপালের বুদ্ধওয়ড়া এলাকা থেকে নেহা নামে এক ‘রূপান্তরিত নারী’-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকে রূপান্তরিত বলা হলেও পুলিশের দাবি, তিনি রূপান্তরিত নন, তিনি চিকিৎসার মাধ্যমে লিঙ্গও পরিবর্তন করেননি। তিনি পুরুষ ছিলেন, পুরুষই আছেন। তবে বাংলাদেশ…
একদিন অনাহারে থাকার পর কমলাপুর রেলস্টেশনে বাড়ি যাওয়ার চিন্তা করছিল ১২ বছর বয়সী এক কিশোর। দুরুদুরু বুকে স্টেশনে থাকা অন্য ২ যাত্রীর কাছে জানতে চায়, ‘বরিশালের ট্রেন কখন ছাড়বে?’ তারা জানাল, বরিশালে কোনো ট্রেন যায় না। এরপর এক কথায়, দুই কথায় বাকি ২ যাত্রীর সঙ্গে তার সখ্যতা গড়ে উঠে। একপর্যায়ে কিশোরটি জানায়, সে অনাহারে। এ কথা শুনে অপর দুই যাত্রী তাকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর রাজধানীর যাত্রাবাড়ির একটি আবাসিক হোটেলের কক্ষে তার মরদেহ পাওয়া যায়। শনিবার (১২ জুলাই) রেলস্টেশন থেকে বেড়িয়ে যাওয়ার একদিন পর সেই কিশোরের অর্ধনগ্ন মরদেহ উদ্ধার…