ইসরায়েলে সরকার গঠনে বৈঠক, মিএ হারাচ্ছে নেতানিয়াহু
ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সাথে সরকার গঠন নিয়ে পরামর্শ শুরু করেছেন। এর মাঝেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় এক ধাক্কা হিসেবে একটি গুরুত্বপূর্ণ অতি-অর্থোডক্স (হারাদি) দল ঘোষণা করেছে যে, তারা নতুন সরকার গঠনের জন্য নেতানিয়াহুর নাম সুপারিশ করবে না। টাইমস অফ ইসরায়েলের এক […]

ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সাথে সরকার গঠন নিয়ে পরামর্শ শুরু করেছেন। এর মাঝেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় এক ধাক্কা হিসেবে একটি গুরুত্বপূর্ণ অতি-অর্থোডক্স (হারাদি) দল ঘোষণা করেছে যে, তারা নতুন সরকার গঠনের জন্য নেতানিয়াহুর নাম সুপারিশ করবে না।
টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণে এই সিদ্ধান্ত নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে তুলেছে। দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর প্রধান মিত্র হিসেবে পরিচিত এই ধর্মীয় দলটির এমন অবস্থান পরিবর্তনের ফলে ইজরায়েলের পার্লামেন্টে (কানেসেট) নতুন জোট সরকার গঠনের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। প্রেসিডেন্ট হারজগ বর্তমানে বিভাজিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন যাতে একটি স্থিতিশীল সরকার গঠনের পথ খুঁজে পাওয়া যায়।
বিশ্লেষকদের মতে, অতি-অর্থোডক্স দলগুলোর এই অনীহা নেতানিয়াহুর দীর্ঘমেয়াদী রাজনৈতিক আধিপত্যের জন্য এক বড় চ্যালেঞ্জ। আগামী দিনে ইসরায়েলের রাজনীতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।
