কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়না আক্তার (৪৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। শনিবার (৩১ অক্টোবর) রাত ২টা ১৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা জনি টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-দক্ষিণের একটি চৌকস […]

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়না আক্তার (৪৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। শনিবার (৩১ অক্টোবর) রাত ২টা ১৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা জনি টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-দক্ষিণের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তার ময়না আক্তারের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ময়না আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
