জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিবেশবান্ধব স্থাপত্যের তাগিদ শাবিপ্রবির কনফারেন্সে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক গ্রিন আর্কিটেকচার কনফারেন্স।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ গঠনে পরিবেশবান্ধব স্থাপত্যশৈলীর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘চতুর্থ আন্তর্জাতিক গ্রিন আর্কিটেকচার কনফারেন্স (আইসিজিআরএ ২০২৬)’।
বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের স্থপতি, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এতে সবুজ স্থাপত্য, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও জলবায়ু সহনশীল নকশা নিয়ে বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব স্থাপত্য চর্চার কোনো বিকল্প নেই। আধুনিক স্থাপত্যের সঙ্গে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।





