POTHIKTV

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালের সামনে থেকে ছাত্রলীগ নেতা আলামিন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের নেতা আলামিন সরকারকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আলামিন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ির আরজু মিয়া সরকারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের উপ-কর্মসূচি […]

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালের সামনে থেকে ছাত্রলীগ নেতা আলামিন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের নেতা আলামিন সরকারকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আলামিন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ির আরজু মিয়া সরকারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামি আলামিন সরকার।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা আলামিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Brahmanbaria →