POTHIKTV

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৯৫ হাজার ২০০ টাকা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় […]

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৯৫ হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা বিভিন্ন সীমান্ত ফাঁড়ির আওতায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব চোরাচালানি পণ্য জব্দ করেন। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাল, গরু, ধানের বীজ, অরিও বিস্কুট, সেভেন অয়েল, অলিভ অয়েল, ভিটামিন ইনজেকশন, বিভিন্ন ধরনের সিরাপ, বিয়ার, গাঁজা ও মোটরসাইকেল।

বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় আখাউড়া, মঈনপুর, চণ্ডিদার, মাদলা, খাদলা, সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Community →