মালয়েশিয়ান মোটোজিপিতে শীর্ষে আলেক্স মার্কেস, ফ্রন্ট রোতে মার্ক মার্কেস
মালয়েশিয়ান মোটোজিপির বাছাইপর্বে পোল পজিশন অর্জন করেছেন আলেক্স মার্কেস, অন্যদিকে ইনজুরির কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন হোর্হে মার্তিন।

Sports ডেস্ক: ৩১ অক্টোবর ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ন
মালয়েশিয়ান মোটোজিপির বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে পোল পজিশন নিশ্চিত করেছেন ডুকাকটি-গ্রেসিনি রাইডার আলেক্স মার্কেস। শনিবার সেপাং ট্র্যাকে তিনি ১ মিনিট ৫৬.৪৯৩ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম কোয়ালিফাইং টাইম রেকর্ড করেন।
আলেক্স মার্কেসের এই টাইমিং তার বড় ভাই মার্ক মার্কেসের চেয়ে ০.০৭০ সেকেন্ড দ্রুত ছিল। ফলে শনিবারের স্প্রিন্ট এবং রবিবারের মূল রেসের জন্য ফ্রন্ট রোতে নিজের জায়গা পোহাপোক্ত করেছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন মার্ক মার্কেস।
বাছাইপর্বে তৃতীয় স্থান অধিকার করেছেন পেদ্রো আকোস্তা। এর পর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে শেষ করেছেন জাপানের আই ওগুরা এবং ইতালির মার্কো বেজেচি।
চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা মূল প্রতিদ্বন্দ্বী হোর্হে মার্তিন ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় মার্ক মার্কেসের সামনে তার ১০ পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার বড় সুযোগ তৈরি হয়েছে। স্প্যানিশ রাইডার মার্তিন ভাঙা কবজি নিয়ে মালয়েশিয়ায় এসেছিলেন।
শুক্রবার সেপাংয়ে প্রথম প্র্যাকটিস সেশনে মার্তিন কোনো সমস্যা ছাড়াই অংশ নিয়েছিলেন। তবে বিকেলের সেশন এবং শনিবার সকালে তিনি ট্র্যাকে খুব কম সংখ্যক ল্যাপ সম্পন্ন করতে সক্ষম হন।
এপ্রিলিয়া রেসিং টিম ম্যানেজার পাওলো বোনোরা জানান, ২০২৪ সালের চ্যাম্পিয়ন মার্তিন ব্রেকিং এরিয়াগুলোতে বাইকে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে পারছিলেন না। ফলে পরবর্তী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া কাতার জিপির আগে শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য তিনি স্পেনে ফিরে যাচ্ছেন।
চলতি মৌসুমের খেলায় মালয়েশিয়া জিপির পর আর মাত্র তিনটি রেস উইকেন্ড বাকি রয়েছে। ফলে এই সময়ে মার্তিনের ছিটকে যাওয়া মার্কেসের চ্যাম্পিয়নশিপ জয়ের সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে।






