সরাইলে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুরন্তী চাকসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিলুফা বেগম (৪৬) ওই গ্রামের মর্তুজ আলীর (৫০) স্ত্রী। […]

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুরন্তী চাকসা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিলুফা বেগম (৪৬) ওই গ্রামের মর্তুজ আলীর (৫০) স্ত্রী। মর্তুজ আলী একই গ্রামের জবান আলী ও সাজেদা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিজ বসতঘরে স্ত্রী নিলুফা বেগমকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামী মর্তুজ আলীর বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আটক করে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশের হেফাজতে থাকা অভিযুক্ত মর্তুজ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, নিহতের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
