ঢাকা জেলা ডিবির অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০০ […]

ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুরিয়া (১০ গ্রাম) হেরোইন এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
