আজ সুন্দরবন দিবস

1 min read 2 words 11 views

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রাণস্পন্দন হিসেবে পরিচিত সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় অখণ্ড ম্যানগ্রোভ বন।

এই বন শুধু অপরূপ সৌন্দর্য উপহার দেয় না, ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে মাতৃস্নেহে আগলে রাখে দেশের উপকূলীয় অঞ্চলকে। ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিক্ষয় ও নানা প্রাকৃতিক দুর্যোগের মুখে বুক পেতে দাঁড়িয়ে এটি বাংলাদেশের জন্য এক অমূল্য প্রাকৃতিক বেষ্টনী। সেই বনের প্রতি ভালোবাসা প্রকাশ আর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি পালিত হয় সুন্দরবন দিবস।

সুন্দরবন দিবসের প্রবর্তন হয় ২০০১ সালে। খুলনা বিশ্ববিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তরসহ দেশের আরও বহু পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

এবছরও মূল আয়োজনের কেন্দ্র খুলনা, যেখানে কর্মশালা, আলোচনা সভা ও সচেতনতা কার্যক্রমের মধ্য দিয়ে বনের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

ভৌগোলিকভাবে সুন্দরবন বিস্তৃত বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে। বনভূমির প্রায় ৬৬ শতাংশ বাংলাদেশের অংশে, আর ৩৪ শতাংশ ভারতের অংশে অবস্থিত। বিশাল এই বনভূমি তার বৈচিত্র্য ও গুরুত্বের কারণে বিশ্বজুড়ে বিশেষ মর্যাদা পেয়েছে। ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর এটি UNESCO বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়, আর ১৯৯২ সালে এটি রামসার স্থান হিসেবে ঘোষিত হয়, যা আর্দ্রভূমি সংরক্ষণে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

জীববৈচিত্র্যের দিক থেকেও সুন্দরবন অনন্য। রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, নানা প্রজাতির সাপ, শত শত প্রজাতির পাখি ও মাছসহ শতাধিক প্রাণীর আবাস এই বন। বনাঞ্চলের বড় একটি অংশ নদীনালা, খাঁড়ি ও বিলে ভরা জলাকীর্ণ এলাকা, আর উদ্ভিদের মধ্যে সুন্দরী ও গেওয়ার মতো প্রজাতি এই বনকে দিয়েছে নিজস্ব পরিচয়। শিক্ষা, গবেষণা ও পর্যটনের ক্ষেত্রেও সুন্দরবন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র; প্রতি বছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক প্রকৃতির এই বিস্ময়ের সঙ্গে সংযোগ গড়ে তুলতে আসেন।

সুন্দরবন কেবল জীববৈচিত্র্যের ভাণ্ডার নয়, এটি আমাদের জলবায়ু ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার এক অদৃশ্য প্রহরী। সিডর, আইলা কিংবা আম্পানের মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের সময় এই বনই ঢাল হয়ে বাংলাদেশকে রক্ষা করেছে। তাই সুন্দরবন দিবস শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার অঙ্গীকারের দিন। আজকের দিনে বন ও তার প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ আর সংরক্ষণের শপথ আরও দৃঢ় হোক—এই হোক সুন্দরবন দিবসের বার্তা।

Related Articles

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 2.8K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

উপকূলের মানুষের সংকট ইশতেহারে অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি রাজনৈতিক নেতাদের

1 min read 2 words 72 views আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার…

যৌন কেলেঙ্কারিতে শেষ হয় ১০ তারকার ক্যারিয়ার

1 min read 5 words 444 views কেভিন স্পেসি হলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন কেভিন স্পেসির তারকাখ্যাতি ছিল আকাশছোঁয়া। ‘আমেরিকান বিউটি’, ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ তারকা…

বারিল: সর্বকালের দ্রুততম ক্যাটাগরি ৫ হারিকেন

1 min read 2 words 31 views আর্ন্তজাতিক ডেস্ক: ২০২৫ সালের জুন মাস। আটলান্টিক মহাসাগর যেন অস্বাভাবিক নীরব। সাধারণত এ সময়ে একটি-দুটি নামকরণকৃত হারিকেন তৈরি…

Responses